পীরগঞ্জে জেলা পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আমিরুল ইসলাম
প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ণ
পীরগঞ্জে জেলা পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আবু রায়হান, রংপুর ব্যুরো: পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় রংপুরের পীরগঞ্জে ব্যাপক বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে রংপুর জেলা পরিষদ। 

গত সোমবার (৪ মে) দিনব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়কের পাশে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’-এর আওতায় জেলা পরিষদ ২০২৫-২৬ অর্থবছরে পীরগঞ্জ উপজেলায় ১ হাজার ৫০০ গাছের চারা রোপণ ও বিতরণের উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর কুমেদপুর থেকে টুকুরিয়াগামী এবং ধাপেরহাট থেকে চতরাগামী সড়কের পাশে বৃক্ষরোপণ করা হয়। এছাড়াও কুমেদপুর উচ্চ বিদ্যালয়, খয়েরবাড়ি আল-মদিনা দ্বিমুখী দাখিল মাদ্রাসা, কাদিরাবাদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং জামতলা মাদ্রাসায় চারা বিতরণ করা হয়।

রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম কর্মসূচিতে অংশ নিয়ে বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে”। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন এবং উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুননবী পলাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন