ফিলিং স্টেশনে অনিয়মে জরিমানা

আমিরুল ইসলাম
প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ণ
ফিলিং স্টেশনে অনিয়মে জরিমানা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তারাইল এলাকায় অবস্থিত ‘হাজী ইরফান উদ্দিন ফিলিং স্টেশনে’ জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা করেছে। 

মঙ্গলবার (৫ মে) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়ামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে ওই পেট্রোল পাম্পে তেল পরিমাপে অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় পাম্পের ম্যানেজার মোঃ হারুনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম জানান, জ্বালানি তেলসহ সকল পণ্যের সঠিক পরিমাপ নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন