বাংলাদেশ ও চীন তাদের কৌশলগত অংশীদারি সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ এবং উন্নয়ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ।
বুধবার (৬ মে ২০২৬) বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স (সিপিপিসিসি)-এর চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করেন এবং 'সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি'র আওতায় চলমান প্রকল্পগুলোর অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
পররাষ্ট্রমন্ত্রীর এই বেইজিং সফরে বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম।
এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে চীনের অংশগ্রহণ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
জান্নাত/সকালবেলা