বাঘাইছড়িতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

আমিরুল ইসলাম
প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ণ
বাঘাইছড়িতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

মো. ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মজুমদারের দিকনির্দেশনায় এসআই মোঃ রিয়াজুল ইসলাম রানা শেখের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে সাগর হোসেন মনির নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাঁর দেহ তল্লাশি করে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে এসআই মোঃ রাকিবুল হাসানসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে এই ধরনের অভিযান চলমান থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন