প্রতিনিধি, গলাচিপা (পটুয়াখালী): পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বিষয়ক এক শিক্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) দুপুর ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। তিনি প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম সফল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বক্তারা বলেন, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই টিকা প্রদানের মাধ্যমে মারাত্মক সংক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিসেফ প্রতিনিধি ডা. আহসানুল ইসলাম ও ডা. কায়্যুম, জুনিয়র কনসালটেন্ট ডা. আলামিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. নোমান পারভেজ, মেডিকেল অফিসার ডা. আবদুল্লাহ আল নোমান এবং ডা. শর্মিলী হোসাইন দোলনসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভা শেষে ডা. মেজবাহ উদ্দিন কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এ.আই.এল/সকালবেলা