কটিয়াদীতে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত খাল খনন

আমিরুল ইসলাম
প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ণ
কটিয়াদীতে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত খাল খনন

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর-লোহাজুরী সড়কের পাশে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত খালের পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (৬ মে) বিকাল ৩টার দিকে স্থানীয় কৃষি ও কৃষকের উন্নয়নের লক্ষ্যে এ কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন।

বক্তারা জানান, সত্তরের দশকের শেষভাগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী যে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন, এই খালটি তাঁর সরাসরি উপস্থিতিতে খনন করা হয়েছিল। দীর্ঘদিন সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে যাওয়ায় স্থানীয় কৃষকরা সেচ সংকটে পড়েছিলেন। খালটি পুনঃখনন সম্পন্ন হলে কয়েকশ হেক্টর ফসলি জমি সেচ সুবিধার আওতায় আসবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন এবং কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন