ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
শুভ সরকার, নড়াইল: নড়াইলে সড়ক দুর্ঘটনায় জামিরুল খান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে নড়াইল-মাগুরা সড়কের দুর্গাপুর এলাকায় পুলিশ সুপারের বাংলোর সামনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জামিরুল সদর উপজেলার বুড়িখালী গ্রামের মৃত খোকা খানের ছেলে। বিকেলে তিনি মাইজপাড়া থেকে একটি আলমসাধুতে (স্থানীয় যানবাহন) গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুর্গাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান হঠাৎ রাস্তা পার হওয়ার সময় আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে আলমসাধু থেকে ছিটকে পড়ে জামিরুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় রবিউল মোল্যা নামে আরও একজন আহত হয়েছেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ