কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কুষ্টিয়া প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফরকে সফল ও সার্থক করে তুলতে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান ও মোজাকির হোসেন। এ ছাড়াও সভায় কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আল মামুন খন্দকার সাগর, সাধারণ সম্পাদক জুবায়ের রিপনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর করার কথা রয়েছে। এই সফরে তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ ও কুষ্টিয়া সুগার মিলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন এবং একটি সুধী সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত সুশৃঙ্খল ও সর্বাঙ্গীন সুন্দর করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি পৃথক উপকমিটি গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।
এআইএল/সকালবেলা