পাঁচবিবিতে ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ৫০০ তালবীজ রোপণ

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ণ
পাঁচবিবিতে ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ৫০০ তালবীজ রোপণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহীপুরে ৫০০ তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় উচাই মডেল পরিবেশ ক্লাবের উদ্যোগে এবং জাকস ফাউন্ডেশনের স্মার্ট প্রকল্পের সহযোগিতায় উপজেলার মহীপুর-বেতগাড়ি সড়কের দুই পাশে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তালবীজ রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মহীপুর ভাসানী স্মৃতি সংসদ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু।

এ সময় আরও উপস্থিত ছিলেন—উচাই মডেল পরিবেশ ক্লাবের সভাপতি ডা. রেজাউল হক, সহসভাপতি শাহজাহান আলী, স্মার্ট প্রকল্প জাকস ফাউন্ডেশনের এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল অফিসার ও ক্লাবের সদস্যসচিব এ বি এম রাসেল আহমেদ, ক্লাবের সদস্য সাখাওয়াত হোসেন, সুজান্না, মোছা. মিনা, মুন্নি, বিজয়া মালো ও নন্দা রানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচি সম্পর্কে উচাই মডেল পরিবেশ ক্লাবের সভাপতি ডা. রেজাউল হক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং এলাকায় সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যেই আজকের এই তালবীজ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এআইএল/সকালবেলা