ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় পুকুরে ডুবে তামিম মিয়া নামে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার বাউসি ইউনিয়নের সুসংধোবাহালা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত তামিম ওই গ্রামের কৃষি শ্রমিক মগল হোসেনের একমাত্র ছেলে।
ঘটনার বিবরণ: পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে অন্য এক শিশুর সঙ্গে খেলা করছিল তামিম। খেলার একপর্যায়ে সে অসাবধানতাবশত পুকুরের গভীর পানিতে পড়ে যায়। সঙ্গে থাকা শিশুটি দ্রুত বাড়িতে খবর দিলে স্থানীয়রা পুকুর থেকে তামিমকে উদ্ধার করে। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে; উদ্ধারের আগেই তার মৃত্যু হয়।
পরিবারে শোকের ছায়া: পারিবারিক সূত্রে জানা গেছে, তামিম চার বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল। তার বাবা মগল হোসেন বর্তমানে ধান কাটার মৌসুমে কাজের প্রয়োজনে কিশোরগঞ্জের ভৈরবে অবস্থান করছেন। একমাত্র ছেলেকে হারিয়ে মা হাওয়া আক্তার ও স্বজনরা এখন শোকাতুর ও দিশাহারা।
ইউপি চেয়ারম্যানের বক্তব্য: বাউসি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি কিছুটা বিশেষ চাহিদাসম্পন্ন (সহজ-সরল) ছিল এবং সম্ভবত সে সাঁতার জানত না। পুকুরে পড়ে যাওয়ায় সে আর উঠে আসতে পারেনি। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ