ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মিজানুর রহমান মিজানকে এক বর্ণাঢ্য গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাজরাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামবাসীর উদ্যোগে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
বাজরাকোনা গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন শওকাত আলী সুজন। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান। নিজ এলাকার সন্তান জেলা পরিষদের শীর্ষ পদে আসীন হওয়ায় গ্রামবাসী তাকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. ফজলুল আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন বাদশা, অবসরপ্রাপ্ত প্রফেসর সেলিম মিয়া তালুকদার, বাজরাকোনা জামে মসজিদের খতিব মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী, জেলা বিএনপির সদস্য মুহিতুর রহমান হেলাল এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবর রহমান মজনু।
সভায় বক্তব্য রাখেন মনুমুখ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ ইমরান সাজু, ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা মিয়া, সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এইচএম মোস্তাক আহমেদ এবং আব্দুল মতিন সানু। এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি, ওলামা দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, যুবদল ও ছাত্রদলের জেলা ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুহিবুর রহমান দিপলু ও হেলাল আশরাফ। বক্তারা নবনিযুক্ত প্রশাসকের হাত ধরে মৌলভীবাজার জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ