ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া পটিয়া-এর সম্মানিত মুহতামিম ও প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা আবু তাহের নদভী (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে দাওয়াতি ও মানবিক সংগঠন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ।
সংগঠনটির পক্ষ থেকে সোমবার (৩০ মার্চ ) গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় আমীর শায়খ ড. শহীদুল ইসলাম ফারুকী বলেন, “আল্লামা আবু তাহের নদভীর ইন্তেকালে ইসলামী শিক্ষা, দাওয়াত ও আত্মশুদ্ধির ময়দানে এক অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ, বিজ্ঞ আলেম ও সমাজসংস্কারক। তাঁর জীবন ছিল ইলম, আমল, ইখলাস ও খিদমতে দ্বীনের উজ্জ্বল দৃষ্টান্ত।”
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মরহুম আল্লামা নদভী সংগঠনের উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও অবদান রেখে গেছেন। পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ তাঁর রূহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস নসীব করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছে। একই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবার, ছাত্র-শিক্ষক ও ভক্তবৃন্দকে ধৈর্য ধরার শক্তি দানের প্রার্থনা করা হয়েছে।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ