আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে ‘নাস্তিক ও ইসলাম বিদ্বেষী’ বলে মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার নামে শত কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। দণ্ডবিধির ৫০০ ধারায় শত কোটি টাকার মানহানির এই অভিযোগটি আদালতের বিচারক সুমন কুমার কর্মকার আমলে নিয়ে আদেশের অপেক্ষায় রেখেছেন।

মামলার বাদী অ্যাডভোকেট এস এম নাজমুল ইসলাম জানান, মুফতি আমির হামজা বিদ্যুৎমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য করে তার চরম সম্মানহানি করেছেন, যার প্রেক্ষিতে তিনি এই আইনি পদক্ষেপ নিয়েছেন।

প্রসঙ্গত, গত শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুম্মার নামাজের খুতবা-পূর্ব আলোচনায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে ‘নাস্তিক ও ইসলাম বিদ্বেষী’ বলে মন্তব্য করেছিলেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন