ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে স্কুল থেকে ফিরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা লোহারপুকুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু মাঝিনা গ্রামের এনামুল হকের ছেলে হোসেন আলী (১২) ও রহমত আলী (৯)। তারা স্থানীয় মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যথাক্রমে পঞ্চম ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও গ্রামপুলিশ সূত্রে জানা গেছে, স্কুল শেষ করে দুই ভাই বাড়িতে ফেরার পর গ্রামের লোহারপুকুরে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তারা পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যার কিছুক্ষণ আগে পুকুরের পানিতে তাদের নিথর দেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একই পরিবারের দুই সন্তানের এমন অকাল মৃত্যুতে মাঝিনা গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার আকাশ-বাতাস।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ