গজারিয়ায় থানার নতুন ভবন পরিদর্শনে আইজিপি সায়েদুর রহমান
মো. দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর হাইওয়ে থানার নবনির্মিত আধুনিক ভবন পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি (হেডকোয়ার্টার্স) সায়েদুর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে তিনি ভবেরচর হাইওয়ে থানার নতুন এই ভবনটি পরিদর্শনে যান।
পরিদর্শনকালে তিনি থানার বিভিন্ন কক্ষ, অবকাঠামোগত সুযোগ-সুবিধা এবং সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি নবনির্মিত ভবনের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।
উক্ত পরিদর্শনের মাধ্যমে হাইওয়ে থানার অবকাঠামোগত উন্নয়ন এবং এর বর্তমান কার্যক্রমের সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত হন অতিরিক্ত আইজিপি সায়েদুর রহমান। এ সময় হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা