স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে যাচ্ছেন বেগম জিয়া

প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১২:০০ অপরাহ্ণ
স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে যাচ্ছেন বেগম জিয়া
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় দলের পক্ষ থেকে জানানো হয়েছে, গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে সন্ধ্যা ৬টার পর তিনি হাসপাতালে রওনা হবেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, নিয়মিত কিছু শারীরিক জটিলতার ফলোআপ পরীক্ষা করতেই তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। 

আযহার/সকালবেলা