ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর জন্য আট জনের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনীতদের নাম প্রকাশ করা হয়েছে।
এবার কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ-গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মঈদুল হাসান পুরস্কার পেয়েছেন।
২৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পুরস্কার দেবেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ