ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীকে আগামী ১৫ মার্চের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিতে হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সহকারী সচিব এএসএম ইকবাল হাসান সই করা এক চিঠিতে সব রিটার্নিং কর্মকর্তাকে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৪৪(গ) অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে রিটার্নিং অফিসারের কাছে ব্যয়ের রিটার্ন দাখিল করতে হয়। গত ১৩ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশিত হওয়ায় সেই ৩০ দিন পূর্ণ হবে আগামী ১৫ মার্চ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এই ব্যয় বিবরণী দাখিল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া রিটার্নিং অফিসারদের কাছে জমা হওয়া এসব ব্যয়ের তথ্য আগামী ২৫ মার্চের মধ্যে নির্বাচন কমিশনে পাঠাতে বলা হয়েছে। উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেট প্রকাশিত হয়। এই নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে এবং ২৯৯টি আসনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ