ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া নিয়ে সুখবর দিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস। তিনি জানিয়েছেন, পর্যটনসহ বন্ধ থাকা সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনার জোরলো উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার বিকেলে সিলেট জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনিরুদ্ধ দাস জানান, বর্তমানে শুধু মেডিক্যাল ও ডাবল এন্ট্রি ভিসা চালু থাকলেও পর্যটনসহ অন্যান্য ক্যাটাগরির ভিসাগুলো সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে এবং দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করতে সব ধরনের ভিসা প্রক্রিয়া দ্রুতই আগের মতো স্বাভাবিক করা হবে।
ভারত ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ওপর প্রতিষ্ঠিত উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের সাধারণ মানুষই হবে এই স্থিতিশীল ও দীর্ঘমেয়াদী সম্পর্কের মূল অংশীদার। আমাদের চিন্তা-চেতনা ও সংস্কৃতি অতীতকাল থেকেই এক সুতোয় গাঁথা।
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর থেকে ভিসা প্রক্রিয়া সীমিত হয়ে পড়ায় পর্যটক ও সাধারণ যাত্রীরা ভোগান্তিতে ছিলেন। বাংলাদেশে নির্বাচিত নতুন সরকার গঠনের পর এখন ভিসা প্রক্রিয়া পুরোপুরি স্বাভাবিক হওয়ার বিষয়ে দুই দেশের নাগরিকদের মধ্যে ব্যাপক আশার সঞ্চার হয়েছে। মতবিনিময় সভায় সিলেট জেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ