ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পরিবেশ সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (৮ এপ্রিল) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে দুই দিনব্যাপী ‘সবুজ জ্বালানি অলিম্পিয়াড ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, পরিবেশ সমস্যা এমন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ, যা মানুষ সমস্যায় আক্রান্ত হওয়ার আগে পুরোপুরি উপলব্ধি করতে পারে না। ফলে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি ও প্রজন্মান্তরে তা ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, এ ক্ষেত্রে মানুষের সচেতনতা ও আচরণগত পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় বাস্তবমুখী ও প্রয়োগযোগ্য জ্ঞান অর্জনের জন্য শিক্ষা ও গবেষণাকে পরিবেশ, রাজনীতি ও অর্থনীতির সঙ্গে সমন্বয় করার আহ্বান জানান তিনি।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ