ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
লিওন আহমেদ, ভাঙ্গা: ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় জিফাত (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় এক্সপ্রেসওয়ের সূর্যনগর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জিফাত ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের ছোট পাল্লা গ্রামের বায়েজিদ ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় সূর্যনগর এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে জিফাত গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন। তবে ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কিশোর জিফাতের এমন অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ