ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতির পরেও থামছে না ইসরায়েলি বাহিনীর রক্তক্ষয়ী হামলা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৫ সালের অক্টোবর মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৭৭৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এই সময়ের মধ্যে আহত হয়েছেন ২ হাজার ১৯৩ জন। এছাড়া ধ্বংসস্তূপ ও বিভিন্ন স্থান থেকে আরও ৭৬১ জনের লাশ উদ্ধার করেছে উদ্ধারকারী দলগুলো।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া দীর্ঘস্থায়ী ইসরায়েলি সামরিক অভিযানে এ পর্যন্ত মোট ৭২ হাজার ৫৫৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ভয়াবহ এই যুদ্ধে আহতের সংখ্যা ১ লক্ষ ৭২ হাজার ২৯৬ ছাড়িয়ে গেছে।
যুদ্ধবিরতি চললেও নিয়মিত বিরতিতে হামলা ও প্রাণহানির ঘটনায় গাজার সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা বিরাজ করছে। মানবিক সহায়তা কর্মীরা জানিয়েছেন, নিরন্তর হামলার কারণে উদ্ধার কাজ ও চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সূত্র: ডেইলি জং।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ