ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ও হেলপার নিহত হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মনতলা গ্রামের লাল মামুদের ছেলে বাসচালক আতিকুল ইসলাম (৪০) এবং একই উপজেলার পাকুয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে বাসের হেলপার মজন মিয়া (৪৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস হামিদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও হেলপার প্রাণ হারান। উদ্ধারকাজে সহায়তা করতে গিয়ে 'বিদ্যুৎ' নামে স্থানীয় এক যুবক আহত হলে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার কারণে সড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এ বিষয়ে তদন্ত চলছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ