ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহতের কয়েক ঘণ্টা আগে তাঁর তোলা শেষ ছবি প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘ইরনা’। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় প্রাণ হারানোর মাত্র ২০ মিনিট আগে ছবিটি তোলা হয়েছিল বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
ইরনার তথ্যমতে, ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টা ৪০ মিনিটে ছবিটি তোলা হয়। এর ঠিক ২০ মিনিট পরেই শুরু হয় ভয়াবহ সেই হামলা। ছবিতে দেখা যায়, আয়াতুল্লাহ আলি খামেনি একটি সোফায় বসে একাগ্রচিত্তে পবিত্র কোরআন তেলাওয়াত করছেন।
ছবির প্রেক্ষাপটও ছিল বেশ তাৎপর্যপূর্ণ। তাঁর পাশের টেবিলে রাখা ছিল কুদস ফোর্সের সাবেক প্রধান জেনারেল কাসেম সোলেইমানির একটি বাঁধাই করা ছবি। এছাড়াও পাশের একটি শেলফে রাখা ছিল ইরানের ইসলামি বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ছবি।
উল্লেখ্য, ইরানের পাকিস্তানি দূতাবাসের কাছে হওয়া সেই ভয়াবহ বিস্ফোরণ ও পরবর্তী হামলায় খামেনিসহ শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা নিহত হন বলে সূত্রগুলো দাবি করছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও নিউজ’ এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ