‘ক্যান্সার রাষ্ট্র’ ইসরায়েল সৃষ্টিকারীরা যেন নরকে পোড়ে: পাক প্রতিরক্ষামন্ত্রী

‘ক্যান্সার রাষ্ট্র’ ইসরায়েল সৃষ্টিকারীরা যেন নরকে পোড়ে: পাক প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলকে অশুভ ও মানবতার জন্য অভিশাপ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, যারা ফিলিস্তিনের জমি দখল করে ‘ক্যান্সার রাষ্ট্র’ ইসরায়েল সৃষ্টি করেছে তারা যেন নরকে পোড়ে। আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে খাজা আসিফ উল্লেখ করেন, ইসরায়েল একটি অশুভ শক্তি এবং সমগ্র মানবতার জন্য অভিশাপ। শান্তি আলোচনা চলাকালীন সময়েও দেশটি লেবাননে পরিকল্পিতভাবে গণহত্যা চালাচ্ছে। তিনি আরও বলেন, ইসরায়েল নির্বিচারে নিরপরাধ নাগরিকদের হত্যা করছে—প্রথমে গাজা, এরপর ইরান এবং এখন লেবানন; এই রক্তপাত অবিরামভাবে চলছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি আশা করি এবং প্রার্থনা করি, যারা ফিলিস্তিনের জমিতে ইউরোপীয় ইহুদিদের স্থানান্তরের জন্য এই ক্যান্সারসদৃশ রাষ্ট্রটি সৃষ্টি করেছে, তারা যেন নরকে পোড়ে।”

উল্লেখযোগ্য যে, খাজা আসিফ এমন এক সময়ে এই কড়া মন্তব্য করলেন যখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে উচ্চপর্যায়ের শান্তি আলোচনার প্রস্তুতি চলছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন