ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজেস্ব প্রতিবেদক, ঢাকা: আজ ১০ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর সরকার গঠন দিবস। ১৯৭১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়, যা পরবর্তীতে মুজিবনগর সরকার নামে পরিচিতি পায়। এই সরকারই মুক্তিযুদ্ধকে সংগঠিত এবং পরিচালনার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো তৈরি করেছিল।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ঘোষণা করে এই সরকার গঠন করা হয়। প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তাজউদ্দীন আহমদ এবং মন্ত্রী হিসেবে এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামান শপথ নেন।
সরকার গঠনের এক সপ্তাহ পর, ১৭ এপ্রিল তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আমবাগানে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে স্বাধীন বাংলার এই অস্থায়ী বিপ্লবী সরকার। পরবর্তীতে এই আমবাগানকে ‘মুজিবনগর’ নামকরণ করে বাংলাদেশের অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয়।
প্রবাসী এই সরকারের সুদক্ষ নেতৃত্বে দীর্ঘ ৯ মাস সশস্ত্র যুদ্ধের পর বাংলাদেশ বিজয় অর্জন করে। রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, কূটনৈতিক তৎপরতা এবং বিশ্ব জনমত গঠনে এই অস্থায়ী সরকার অনন্য ভূমিকা পালন করেছিল। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৩০ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাঙালি জাতি অর্জন করে হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ