ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
প্রিমিয়ার লিগের পর এবার ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ থেকেও অবনমনের শঙ্কায় পড়েছে হামজা চৌধুরীর দল লেস্টার সিটি। ২০১৬ সালে রূপকথার মতো প্রিমিয়ার লিগ জেতা ক্লাবটি আগামী মৌসুমে ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর ‘লিগ ওয়ানে’ নেমে যাওয়ার প্রবল ঝুঁকিতে রয়েছে।
মূলত মাঠের ফুটবলে টানা ব্যর্থতা এবং আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে ৬ পয়েন্ট কেটে নেওয়ায় এমন দুরবস্থায় পড়েছে ক্লাবটি। ২০২১-২২ থেকে ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত তিন বছরের সময়সীমায় ‘প্রফিট অ্যান্ড সাসটেইনেবিলিটি’ সংক্রান্ত নিয়ম ভঙ্গ করে লেস্টার। চ্যাম্পিয়নশিপ থেকে প্রমোশন পাওয়ার ওই সময়ে তাদের আর্থিক ঘাটতির পরিমাণ ছিল ২০ কোটি পাউন্ডের বেশি। আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে স্বাধীন কমিশন লেস্টার সিটির ৬ পয়েন্ট কেটে নেওয়ার সিদ্ধান্ত দিলে চ্যাম্পিয়নশিপ টেবিলের ১৭তম স্থান থেকে একলাফে ২০তম স্থানে নেমে যায় তারা।
এর আগে শাস্তির সিদ্ধান্ত পাওয়ার পর গত ৫ ফেব্রুয়ারি লেস্টার সিটি এটিকে ‘অসামঞ্জস্যপূর্ণ’ বলে অভিহিত করেছিল। তবে আপিলেও সেই শাস্তি বহাল থাকায় ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, এখন বিষয়টি মীমাংসিত এবং মৌসুমের আর মাত্র পাঁচটি ম্যাচ বাকি। তাই ক্লাবটি বর্তমানে পুরোপুরি মাঠের পারফরম্যান্সের দিকে মনোযোগ দিচ্ছে। হাতে থাকা ম্যাচগুলোতে ভালো করতে না পারলে ঐতিহ্যবাহী এই ক্লাবটির সামনে তৃতীয় স্তরে অবনমনের তিক্ত অভিজ্ঞতা অপেক্ষা করছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ