৮ জেলায় নিয়োগ দেবে আকিজ গ্রুপ, রয়েছে আবাসন সুবিধা

৮ জেলায় নিয়োগ দেবে আকিজ গ্রুপ, রয়েছে আবাসন সুবিধা

চাকরি ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘হিসাবরক্ষণ কর্মকর্তা (ফ্যাক্টরি)’ পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামী ৪ মে পর্যন্ত চলবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক আকর্ষণীয় বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা ও আবাসন সুবিধা পাবেন।

আকিজ গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, হিসাবরক্ষণ কর্মকর্তা পদে আবেদনের জন্য প্রার্থীকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অ্যাকাউন্টিংয়ে এমবিএস সম্পন্ন হতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া প্রার্থীদের কম্পিউটার চালনা ও বিভিন্ন হিসাবরক্ষণ সফটওয়্যার ব্যবহারে পারদর্শী হতে হবে। পদটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং আবেদনের জন্য সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩৫ বছর।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের মাসিক ২০,০০০ টাকা বেতন প্রদান করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে দুটি উৎসব বোনাস, চিকিৎসা সুবিধা ও মিনিট-ইন্টারনেট বান্ডেল প্রদান করা হবে। বিশেষ সুবিধা হিসেবে রয়েছে সন্তানের জন্য শিক্ষা সহায়তা এবং শুধুমাত্র কর্মীর জন্য একক আবাসন সুবিধা। নির্বাচিত প্রার্থীদের বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, লালমনিরহাট, নেত্রকোনা, নীলফামারী, পাবনা অথবা রংপুরে অবস্থিত ফ্যাক্টরিগুলোতে পদায়ন করা হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ৪ মে ২০২৬ তারিখের মধ্যে আকিজ গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট বা নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আকিজ গ্রুপের মতো নামী প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়তে এবং ফ্যাক্টরি পর্যায়ে হিসাবরক্ষণ ব্যবস্থাপনায় কাজ করতে আগ্রহীদের জন্য এটি একটি বিশেষ সুযোগ।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন