কুয়াকাটায় ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

কুয়াকাটায় ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে ২০৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। 

সোমবার (২৭ এপ্রিল) মধ্যরাতে কুয়াকাটা পৌরসভার দুটি পৃথক আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস টিম সোমবার গভীর রাতে কুয়াকাটা পৌরসভার একটি আবাসিক হোটেলের কক্ষে অভিযান চালায়। সেখান থেকে ১০৩ পিস ইয়াবাসহ মাইনুর আক্তার (২৯) ও মো. বেল্লাল আকন (৪৬)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাইনুর চট্টগ্রামের পাহাড়তলী এলাকার এবং বেল্লাল কুয়াকাটার স্থানীয় বাসিন্দা।

এর আগে একই রাতে কুয়াকাটা পৌরসভার হাজী সড়ক সংলগ্ন অপর একটি হোটেলে অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (১৯) নামে এক তরুণকে গ্রেফতার করে ডিবি পুলিশের আরেকটি দল।

পটুয়াখালী জেলা ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পটুয়াখালী জেলাকে মাদকমুক্ত করতে এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন