আন্তর্জাতিক ফিকহী সেমিনারে যোগ দিতে নিউইয়র্ক থেকে জেদ্দা পৌঁছেছেন মুফতি মিজানুর রহমান সাঈদ

প্রকাশ: রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ণ
আন্তর্জাতিক ফিকহী সেমিনারে যোগ দিতে নিউইয়র্ক থেকে জেদ্দা পৌঁছেছেন মুফতি মিজানুর রহমান সাঈদ

আমিরুল ইসলাম লুকমান, সকালবেলা অনলাইন: সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ফিকহী সেমিনারে যোগ দিতে জেদ্দা পৌঁছেছেন বাংলাদেশের অন্যতম শীর্ষ আলেম ফকিহ মুফতি মিজানুর রহমান সাঈদ। তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ফিকহ একাডেমির বাংলাদেশ প্রতিনিধি ও রাজধানীর উত্তরা বিমানবন্দর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী উচ্চতর ইসলামি গবেষণা প্রতিষ্ঠান 'শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের' প্রতিষ্ঠাতা পরিচালক।

গতকাল শনিবার ( সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে সরাসরি সৌদি আরবের জেদ্দায় পৌঁছান। অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) অঙ্গপ্রতিষ্ঠান 'ইন্টারন্যাশনাল ইসলামিক ফিকহ একাডেমি'-এর উদ্যোগে ওআইসির সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। 'নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা' শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে আরব বিশ্বসহ সমগ্র মুসলিম বিশ্বের জ্যেষ্ঠ মুফতি, ফকিহ খ্যাতনামা ইসলামি স্কলাররা অংশ নিচ্ছেন।

আজ রোববার ( সেপ্টেম্বর) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে সেমিনারের মূল ফিকহী অধিবেশন শুরু হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন