মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতি জাহিদ গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ণ
মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতি জাহিদ গ্রেপ্তার

সকালবেলা নিউজ: জামালপুরের মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হাসান শেখকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) মধ্যরাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় জামালপুর শহরের বানাকুড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহিদ হাসান শেখ মেলান্দহ উপজেলার আদিপৈত এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক জানান, গ্রেপ্তার জাহিদ হাসান শেখ একটি রাজনৈতিক মামলার এজাহারনামীয় আসামি এবং অন্য আরেকটি মামলায় তিনি এজাহারভুক্ত অজ্ঞাত আসামি। বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবির সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন