বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে নেপাল গেলেন মামুনুল হক

প্রকাশ: রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ণ
বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে নেপাল গেলেন মামুনুল হক

সকালবেলা অনলাইন: নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে দুই দিনের সফরে নেপাল গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। 

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিলের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

সফরকালে আল্লামা মামুনুল হক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের সার্বিক খোঁজ নেবেন। পাশাপাশি স্থানীয় আলেম-উলামা ও মানবিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে সামর্থ্য অনুযায়ী সহায়তার উদ্যোগ নিবেন। সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন