ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ২০২৬ সালের পবিত্র হজ পালনের লক্ষ্যে প্রথম তিন দিনে বাংলাদেশ থেকে ১২ হাজার ৮৫৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সোমবার (২০ এপ্রিল) আশকোনা হজ অফিসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
হজ অফিসের পরিসংখ্যান অনুযায়ী, ২০ এপ্রিল সকাল ১০টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাই নাস-এর মোট ৩২টি ফ্লাইটে এই হজযাত্রীরা সৌদি পৌঁছান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ৪,৯৭৪ জন, সৌদি এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ৪,৬৬৭ জন এবং ফ্লাই নাস-এর ৮টি ফ্লাইটে ৩,২২৪ জন যাত্রী রয়েছেন। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ করার সুযোগ পাচ্ছেন, যার মধ্যে আরও ৬৫,৩৯৫ জন গমনের অপেক্ষায় রয়েছেন।
হজ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবগামী ফ্লাইটগুলো পরিচালিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আশকোনা হজ ক্যাম্পে ইমিগ্রেশন ও বোর্ডিং পাসের কাজ সম্পন্ন হওয়ায় যাত্রীদের ভোগান্তি অনেকটা কমেছে। বর্তমানে ৬৬০টি বেসরকারি হজ এজেন্সি এবং সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাঠানো হচ্ছে।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ