ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কুমিল্লা ব্যুরো: কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ধারেশ্বর গ্রামে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে সংঘটিত এই ডাকাতিতে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল। গত শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে অবসরপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ফরিদ উদ্দিন জানান, রাত ৩টার দিকে ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়ির প্রধান গেট ও ঘরের লোহার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা ঘরে ঢুকে পরিবারের নারী ও শিশুদের জিম্মি করে প্রাণনাশের হুমকি দেয়। এরপর তারা আলমারি ও ড্রয়ার ভেঙে ইতালিপ প্রবাসী তিন ছেলের পাঠানো নগদ টাকা, মসজিদের জন্য রাখা অর্থ এবং প্রায় ২০ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ