জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে আটক ২, জরিমানা

জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে আটক ২, জরিমানা

 জামালপুরের মাদারগঞ্জে মোটরসাইকেলের জাল রেজিস্ট্রেশন সনদ ব্যবহার করে সরকারি ফুয়েল কার্ড নেওয়ার চেষ্টা এবং জাল সনদ তৈরির অভিযোগে দুই যুবককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, সিয়াম মিয়া নামে এক যুবক মোটরসাইকেলের ভুয়া রেজিস্ট্রেশন সনদ দিয়ে ইউএনও কার্যালয়ে ফুয়েল কার্ডের জন্য আবেদন করেন। যাচাই-বাছাইয়ের সময় জালিয়াতি ধরা পড়লে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলা চত্বরের 'রায়হান কম্পিউটার' দোকানে অভিযান চালিয়ে জাল সনদ তৈরির কারিগর কামরুল হাসানকে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশ দণ্ডবিধির ১৮৮ ধারায় তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ইউএনও সুমন চৌধুরী জানান, জালিয়াতি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন