সবার জন্য স্বাস্থ্যই মানবিক রাষ্ট্রের পরিচয়

সবার জন্য স্বাস্থ্যই মানবিক রাষ্ট্রের পরিচয়

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই 'সবার জন্য সর্বোচ্চ স্বাস্থ্যমান' নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য মানে কেবল রোগমুক্ত থাকা নয়, বরং শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার একটি সমন্বিত রূপ। বর্তমানের মহামারি, জলবায়ু পরিবর্তন ও পুষ্টিহীনতার যুগে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি এখন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ।

WHO-এর মূল লক্ষ্যসমূহ:

  • স্বাস্থ্যসেবায় সমতা: স্বাস্থ্যসেবা কোনো পণ্য নয়, এটি মানুষের মৌলিক অধিকার। সবার জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা।

  • রোগ নিয়ন্ত্রণ: পোলিও নির্মূল, যক্ষ্মা নিয়ন্ত্রণ ও জরুরি স্বাস্থ্য সহায়তা প্রদান।

  • গবেষণা ও সচেতনতা: মানসম্মত ওষুধ ও টিকার নিশ্চয়তা প্রদান এবং জনসচেতনতা বৃদ্ধি।

বাংলাদেশ প্রেক্ষাপট: বাংলাদেশ টিকাদানে এখন একটি 'High Performing Country'। প্রায় ১৩ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং ডিজিটাল টেলিমেডিসিন সেবার প্রসার দেশকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে। বিশেষ করে গুটিবসন্ত নির্মূল ও পোলিও দূরীকরণে বৈশ্বিক সাফল্যের অংশীদার বাংলাদেশও।

চ্যালেঞ্জ: আন্তর্জাতিক স্বীকৃতি থাকলেও বাস্তব চিত্র কিছুটা ভিন্ন। সরকারি হাসপাতালে উপচে পড়া ভিড় এবং বেসরকারি চিকিৎসার আকাশছোঁয়া খরচ সাধারণ মানুষের জন্য বড় বাধা। চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়ছে। মানবিক রাষ্ট্র হিসেবে টিকে থাকতে হলে সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন