ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
স্পোর্টস ডেস্ক: মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।
একাদশ ও বোলিং শক্তি: স্বাগতিক বাংলাদেশ আজ তিন পেসার ও দুই স্পিনার নিয়ে শক্তিশালী বোলিং আক্রমণ সাজিয়েছে। পেস ইউনিটে আছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। তবে পিএসএল-এ গতির ঝড় তোলা নাহিদ রানার জায়গা হয়নি প্রথম ম্যাচের একাদশে। স্পিন আক্রমণে নেতৃত্ব দেবেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও লেগ স্পিনার রিশাদ হোসেন।
মুখোমুখি পরিসংখ্যান:
মোট ম্যাচ: ৪৬টি।
নিউজিল্যান্ডের জয়: ৩৪টি।
বাংলাদেশের জয়: ১১টি।
পরিত্যক্ত: ১টি।
মিরপুরের চেনা উইকেটে কিউইদের অল্প রানে আটকে রাখাই এখন টাইগারদের মূল লক্ষ্য। পরিসংখ্যান কিউইদের পক্ষে থাকলেও ঘরের মাঠে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে মিরাজ বাহিনী।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ