এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

তীব্র গরমে এসির আরাম যখন নিত্যসঙ্গী, তখন এই যন্ত্রটির সামান্য অবহেলা ডেকে আনতে পারে বড় দুর্ঘটনা। এসিতে অস্বাভাবিক শব্দ বা পোড়া গন্ধ পাওয়া গেলে তা বড় কোনো যান্ত্রিক বা বৈদ্যুতিক ত্রুটির লক্ষণ হতে পারে। দুর্ঘটনা এড়াতে বিশেষজ্ঞদের দেওয়া কিছু জরুরি সতর্ক সংকেত নিচে তুলে ধরা হলো:

১. অতিরিক্ত গরম কম্প্রেসর: এসির মূল অংশ কম্প্রেসর যদি স্বাভাবিকের চেয়ে বেশি উত্তপ্ত হয়, তবে দেরি না করে দ্রুত সার্ভিসিং করানো উচিত।

২. আউটার ইউনিটের অবস্থান: এসির আউটার ইউনিট সরাসরি রোদে থাকলে তা দ্রুত গরম হয়ে কার্যক্ষমতা হারায়। তাই এটি ছায়াযুক্ত স্থানে রাখা বা সুরক্ষামূলক ঢাকনা ব্যবহার করা জরুরি।

৩. ভোল্টেজ স্ট্যাবিলাইজার: বিদ্যুতের ওঠানামা এসির ভেতরের সার্কিট নষ্ট করে দিতে পারে। সুরক্ষার জন্য মানসম্মত ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করা নিরাপদ।

৪. গ্যাস লিকেজ চেনার উপায়: আউটার ইউনিটের পাইপে আঠালো বা তেলতেলে দাগ দেখা দিলে বুঝবেন গ্যাস লিক হচ্ছে। এটি মেশিনের ওপর বাড়তি চাপ তৈরি করে, তাই দ্রুত টেকনিশিয়ান ডাকুন।

৫. শব্দ ও পোড়া গন্ধ: এসি থেকে যদি আগের চেয়ে ভিন্ন বা অস্বাভাবিক শব্দ আসে, তবে বুঝবেন ভেতরে যান্ত্রিক গোলযোগ রয়েছে। আর পোড়া গন্ধ বা ধোঁয়া পাওয়া গেলে সঙ্গে সঙ্গে এসি বন্ধ করে দিন। এই সংকেতগুলো উপেক্ষা করা অগ্নিকাণ্ডের কারণ হতে পারে।

নিয়মিত রক্ষণাবেক্ষণ ও এসব ছোটখাটো সংকেত খেয়াল রাখলেই এসি থাকবে নিরাপদ ও দীর্ঘস্থায়ী।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন