গজারিয়ায় ২০ মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার

গজারিয়ায় ২০ মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার

মোঃ দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধি: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও এলাকার 'মাদক সম্রাট' হিসেবে পরিচিত ইয়াসিনকে (৪০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার আনারপুরা জেএমআই ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইয়াসিন উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের উত্তর সাহাপুর গ্রামের ইম্মত আলীর ছেলে।

গজারিয়া থানা পুলিশ জানিয়েছে, ইয়াসিনের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগে ২০টিরও বেশি মামলা রয়েছে। একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) মাথায় নিয়ে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে আনারপুরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাকে ধরতে সক্ষম হয়।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, "ইয়াসিন এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে গ্রেপ্তারের ফলে এলাকায় মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আমরা আশা করছি।" তিনি আরও যোগ করেন যে, গজারিয়ায় মাদকের বিস্তার রোধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং অপরাধীদের দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন