ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশগ্রহণরত পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানার অনাপত্তিপত্রের (এনওসি) মেয়াদ আরও এক দিন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিশেষ অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পিএসএলে আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের এই দুই গতিতারকা।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, শরিফুল ও নাহিদের এনওসির মেয়াদ ছিল ১২ এপ্রিল পর্যন্ত। বিসিবির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তারা ১৩ এপ্রিল পেশোয়ার জালমির হয়ে ম্যাচটি খেলে ১৪ এপ্রিল দেশে ফিরবেন। দেশে ফেরার পরপরই তারা নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য জাতীয় দলের সাথে প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন। উল্লেখ্য, আগামী ১৭ এপ্রিল থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে।
নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াডেও রয়েছেন শরিফুল ও নাহিদ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এই সিরিজে সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত এবং তাসকিন আহমেদদের সঙ্গে মাঠ মাতাবেন তারা। ১৩ এপ্রিল নিউজিল্যান্ড দল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সিরিজটি তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সমন্বয়ে আয়োজিত হবে, যার খেলাগুলো ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ