ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আল সাঈদ এবং তাঁর অফিস সহকারী আবু নাছেরকে ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পিআইও কার্যালয়ে এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় পুরো উপজেলাজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
দুদক ফেনী-নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা ফারুক আহমেদ জানান, দীর্ঘদিন ধরে সোনাগাজীতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের নামে অবৈধ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিল এই কর্মকর্তার বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার পিআইও অফিসে অভিযান চালিয়ে ঘুষ লেনদেনের সময় নগদ এক লাখ টাকা উদ্ধারসহ তাঁদের আটক করা হয়। আটকের পর ওই কার্যালয়ে তল্লাশি চালিয়ে ঘুষ লেনদেন সংক্রান্ত আরও অনেক সন্দেহজনক নথিপত্র জব্দ করেছে দুদক টিম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্ত প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আল সাঈদকে কিছুদিন আগে সোনাগাজী সদর ইউনিয়নের প্রশাসক হিসেবেও পদায়ন করা হয়েছিল। আটকের পর সাংবাদিকদের উপস্থিতিতে তাঁকে নিজ কার্যালয়ের চেয়ারে হাত বাঁধা অবস্থায় দেখা যায়। দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমএম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ