ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানী ঢাকার প্রতিটি ওয়ার্ডে দুর্নীতি, অন্যায় ও অব্যবস্থাপনার বিরুদ্ধে গণজাগরণ তৈরির লক্ষ্যে ‘ঢাকা আজাদী’ শিরোনামে নতুন এক প্রচারণা কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই নতুন রাজনৈতিক কর্মসূচির কথা জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর পোস্টে উল্লেখ করেন, এই প্রচারণার মাধ্যমে তাঁরা ঢাকার প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাবেন। মানুষের সুখ-দুঃখের কথা শোনার পাশাপাশি সমাজকে নতুন করে গুছিয়ে নেওয়া এবং দীর্ঘদিনের পুঞ্জীভূত দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে লড়াই করাই এই আন্দোলনের মূল লক্ষ্য। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘জেগে উঠবে ঢাকা। বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য ঢাকা হবে আজাদ (মুক্ত)।’
ফেসবুক স্ট্যাটাসে তিনি ‘#DhakaAzadi’ হ্যাশট্যাগ ব্যবহার করে দেশবাসীকে এই প্রচারণার সাথে যুক্ত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ‘আজাদি যাত্রা’ নামক উদ্যোগটি অনুসরণের জন্য সবার প্রতি অনুরোধ জানান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঢাকার স্থানীয় সমস্যাগুলোকে কেন্দ্র করে এনসিপির এই তৃণমূল পর্যায়ের কর্মসূচি মহানগরের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ