ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা): কয়রা উপজেলা শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখার লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) সকালে তিনি নিজেই হাতে ঝাড়ু নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে নামেন। এ সময় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি কয়রার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। ড্রেন পরিষ্কারের পাশাপাশি পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
সংসদ সদস্যকে সরাসরি পরিচ্ছন্নতা কাজে অংশ নিতে দেখে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষ উৎসাহিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে এই অভিযানে শামিল হন। স্থানীয়রা এমপির এই উদ্যোগকে ইতিবাচক এবং জনবান্ধব হিসেবে দেখছেন।
পরিচ্ছন্নতা অভিযানে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সহ-সভাপতি অধ্যক্ষ ওলিউল্লাহ, কয়রা উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা সুজা উদ্দীন, কর্মপরিষদ সদস্য হাফেজ জাহাঙ্গীর আলম, সদর ইউনিয়নের আমীর জি এম মিজানুর রহমান এবং উত্তর বেদকাশী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সরদার আবু হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমপি আবুল কালাম আজাদ জানান, কেবল সুন্দর শহর নয়, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমেই কয়রাকে একটি আধুনিক ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ