ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কুবি প্রতিনিধি: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার উদ্যোগে ‘নবীন বরণ, লেখালেখিতে বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০৮ নম্বর কক্ষে এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।
আয়োজনে প্রধান বক্তা ও অতিথিরা নবীন লেখকদের লেখালেখির মৌলিক ধারণা প্রদান এবং সৃজনশীল চর্চায় উৎসাহিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
উপস্থিত অতিথিবৃন্দ: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কুবি শাখার উপদেষ্টা বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও কুবি শাখার সাবেক সভাপতি মোহাম্মদ রাজীব মিয়া এবং কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ছাকিব মো. নাজমুল হকসহ অন্যান্য সদস্যবৃন্দ।
নেতৃবৃন্দের বক্তব্য: তরুণ কলাম লেখক ফোরাম কুবি শাখার সভাপতি আল মাসুম হোসেন তাঁর বক্তব্যে বলেন, ‘লেখালেখি একটি জাতির চিন্তা ও পরিবর্তনের মূল শক্তি। সেই শক্তিকে তরুণ প্রজন্মের মধ্যে বিকশিত করতেই আমাদের এই আয়োজন। নবীনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের আগামীর পথ চলায় অনুপ্রেরণা যোগাবে।’
অনুষ্ঠান শেষে ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ