ফকিরহাটে স্মার্ট স্কিল সার্টিফিকেট বিতরণ

প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:১৬ অপরাহ্ণ
ফকিরহাটে স্মার্ট স্কিল সার্টিফিকেট বিতরণ

মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে “স্মার্ট স্কিল ট্রেনিং সেন্টার”-এর আয়োজনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও সম্মানী ভাতা প্রদান অনুষ্ঠান সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। চার মাস মেয়াদি বিভিন্ন কারিগরি ও আইটি প্রশিক্ষণ শেষে সফলভাবে কোর্স সম্পন্নকারী ২০০ জন শিক্ষার্থীর মাঝে এই সনদপত্র ও সম্মানী ভাতা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) গোলাম মো. বাতেন। তিনি তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, “বর্তমান যুগে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়, বরং বাস্তবমুখী দক্ষতা অর্জনের মাধ্যমেই তরুণ সমাজ প্রকৃত আত্মনির্ভরশীল হতে পারে। এ ধরনের আধুনিক ও স্মার্ট প্রশিক্ষণ আমাদের তরুণদের ভবিষ্যৎ কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান, মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন, ফকিরহাটের সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ নেওয়াজ, সহকারী পুলিশ... সুপার মো. রাসেদুল ইসলাম রানা এবং ফকিরহাট মডেল থানার পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মার্ট স্কিল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মোহাম্মদ অলিউজ্জামান মিনা। তিনি তাঁর বক্তব্যে বলেন, “স্থানীয় শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে স্মার্ট স্কিল ট্রেনিং সেন্টার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই সেবামূলক ধারা অব্যাহত থাকবে।” অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রাজু মন্ডল ও আয়োজক উপ-কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ প্রশিক্ষণপ্রাপ্ত ২০০ শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র ও সম্মানী ভাতা তুলে দেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন