মুকসুদপুর প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে দেশের জনপ্রিয় খুচরা বিক্রয়কারী চেইন শপ ‘স্বপ্ন’-এর নতুন আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৮ মে) বিকেলে মুকসুদপুর উপজেলা সদর বাজারের কলেজ রোডে এই সুপার শপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শপটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুলটু এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাচান বিপ্লব, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন এবং পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সি প্রমুখ।
মোঃ দ্বীন ইসলাম, মোঃ মশিউর রহমান, মোঃ রিজভী আহমাদ এবং মওদুদ আহমেদ মৃর্ধা—এই চারজন উদ্যোক্তার যৌথ পরিচালনায় মুকসুদপুর উপজেলা সদরে এই প্রথম কোনো আধুনিক সুপার শপ যাত্রা শুরু করল। এর ফলে স্থানীয় বাসিন্দারা এখন থেকে একই ছাদের নিচে মানসম্মত নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটার সুবিধা পাবেন।
এ.আই.এল/সকালবেলা