ভোটের উত্তেজনায় সারারাত ঘুমাতে পারিনি : প্রভা

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ণ
ভোটের উত্তেজনায় সারারাত ঘুমাতে পারিনি : প্রভা

বিনোদন প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিজ জেলা শরীয়তপুরে গ্রামের বাড়িতে গিয়ে তিনি ভোট দেন। ভোট দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি জানান, ভোটের আনন্দ ও উত্তেজনায় আগের রাতে একদমই ঘুমাতে পারেননি তিনি।

প্রভা বলেন, “পরিবেশটা একেবারে উৎসবের মতো। ঈদের সময় বাড়িতে এলে যেমন অনুভূতি হয়, ঠিক তেমন লাগছে। আমি খুবই এক্সাইটেড ছিলাম। সত্যি বলতে উত্তেজনায় কাল রাতে ঘুমাতে পারিনি।”

ব্যস্ত পেশাজীবনের মাঝেও কেন গ্রামে ভোট দিতে গেলেন, তার ব্যাখ্যায় প্রভা বলেন, “অনেকে বলেছে ছুটির দিন, তাই বাসায় বিশ্রাম নিতে পারতাম। কিন্তু আমি মনে করি, দেশের জন্য আমার একটি ভোটও গুরুত্বপূর্ণ। একজন সচেতন নাগরিক হিসেবে সেই দায়িত্ববোধ থেকেই শিকড়ের টানে শরীয়তপুরে এসেছি।”

ভোটকেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে প্রভা জানান, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে তিনি মুগ্ধ।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন