মায়ের সামনে ট্রাক চাপায় শিশু নিহত

আমিরুল ইসলাম
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ণ
মায়ের সামনে ট্রাক চাপায় শিশু নিহত

মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে মায়ের সামনে ড্রামট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. ইয়ামিন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রোববার (৩ মে) দুপুর আড়াইটার দিকে সোনাপুর–চেয়ারম্যানঘাট মহাসড়কের পরিষ্কার রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মা বকুল আক্তারের সাথে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছিল ইয়ামিন। পরিষ্কার বাজার এলাকার রাস্তার পাশে দাঁড়িয়ে তাঁরা যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় মাইজদী থেকে আসা একটি বেপরোয়া ড্রামট্রাক একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ইয়ামিনকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান জানান, ট্রাকের চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন