রোববার থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

রোববার থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

নিজেস্ব প্রতিবেদক, ঢাকা: রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামীকাল রোববার (২৯ মার্চ) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খোলার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দীর্ঘ এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবার নিয়মিত পাঠদানে ফিরছে।

সরকারি ঘোষণা অনুযায়ী, গত ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হয়েছিল, যা ২৫ মার্চ পর্যন্ত চলে। এরপর ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি এবং পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ৩৬ দিনের দীর্ঘ বিরতি শেষে স্কুলগুলো খুলছে। অন্যদিকে, প্রাথমিক বিদ্যালয়গুলোর ছুটি শুরু হয়েছিল ৮ মার্চ থেকে, যা একই সময়ে শেষ হচ্ছে।

দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের পড়াশোনার যে ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর অংশ হিসেবে স্কুল খোলার পর পরবর্তী টানা ১০টি শনিবারও শ্রেণিকক্ষ কার্যক্রম বা ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, এই অতিরিক্ত ক্লাসের মাধ্যমে নির্ধারিত পাঠপরিকল্পনা সঠিক সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন