জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ণ
জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

বি.এম. হানিফ, কালকিনি-ডাসার প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চান, তাঁর কর্মী হিসেবে আমরাও সেভাবেই সাধারণ মানুষের পাশে থাকতে চাই বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য (এমপি) আনিসুর রহমান তালুকদার খোকন। 

শনিবার (২১ নভেম্বর) দুপুরে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বক্তব্যে আনিসুর রহমান তালুকদার খোকন দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, জনগণের আস্থা অর্জন ও তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় কালকিনি ও ডাসার উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুস ছালাম খান, বালিগ্রাম ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইসমাইল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এআইএল/সকালবেলা